আপনার বাচ্চার মনোযোগ বাড়াতে এবং খেলার ছলে হাতের থেরাপিউটিক এক্সারসাইজ কমপ্লিট করতে নিয়ে এলাম এই কালারফুল পিন বোর্ড সেটটি বাচ্চাদের প্রাথমিক শিক্ষার পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য একটি অত্যন্ত কার্যকরী Sensory & Occupational Therapy Educational Toy
সাধারণ লার্নিং এবং অটিজম/ওটি থেরাপিতে এর বিশেষ ভূমিকা:
মনোযোগ ও একাগ্রতা বৃদ্ধি: হাইপার-অ্যাক্টিভ বা ছটফটে বাচ্চাদের শান্ত করতে এবং এক জায়গায় বসে ফোকাস ধরে রাখার অভ্যাস তৈরিতে এই পেগ বোর্ডটি চমৎকার কাজ করে। বোর্ডে কোনো নির্দিষ্ট ছবি ফুটিয়ে তুলতে গিয়ে তারা গভীর মনোযোগ দিতে শেখে।
হাতের পেশী ও গ্রিপিং স্ট্রেন্থ: বিশেষ চাহিদাসম্পন্ন বাচ্চাদের অনেকেরই শুরুতে পেন্সিল ধরতে বা হাত দিয়ে সূক্ষ্ম কাজ করতে সমস্যা হয়। এই পেগ বোর্ডের পিনগুলো বারবার বোর্ডে পুশ করা এবং বোর্ড থেকে টেনে খোলার মাধ্যমে হাতের কব্জি ও আঙুলের শক্তি বাড়ে।
স্পেশিয়াল অ্যাওয়ারনেস ও সমস্যা সমাধান: কোন রঙের পর কোন রঙ বসালে সুন্দর প্রজাপতি বা আকৃতি তৈরি হবে, এই চিন্তাভাবনা বাচ্চাদের স্পেশিয়াল ইন্টেলিজেন্স (Spatial Intelligence) এবং লজিক্যাল থিংকিং উন্নত করে।
পোর্টেবল ও সহজে গুছিয়ে রাখার সুবিধা: বোর্ড এবং পেগগুলো সহজে বহনযোগ্য হওয়ায় ট্রাভেলের সময় বা থেরাপি সেশনে অনায়াসেই এটি সাথে নিয়ে যাওয়া যায়।




Reviews
There are no reviews yet.