ব্যস্ত জীবনের ক্লান্তি মুহূর্তেই দূর করতে এবং বাচ্চার হাইপার-অ্যাক্টিভ নার্ভকে শান্ত করতে নিয়ে এলাম এক জাদুকরী পকেট ডিভাইস—Apple Mini Electric Massager (Model: XY-999)। ৩টি পা বা নোড বিশিষ্ট আপেল আকৃতির এই কিউট ভাইব্রেটিং ম্যাসাজারটি বড়দের ঘাড়, কোমর বা কাঁধের রিফ্রেশমেন্টের পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন, অটিজম বা এডিএইচডি (ADHD) আক্রান্ত শিশুদের Vibration Therapy (ভাইব্রেশনাল সেন্সরি ইনপুট) এবং অকুপেশনাল থেরাপির (OT) জন্য বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয় একটি শান্ত করার উপাদান।
ভাইব্রেশনাল সেন্সরি নিড পূরণ: অটিজম আক্রান্ত অনেক শিশু “Sensory Seeking” হয়ে থাকে, অর্থাৎ তারা এমন কিছু খোঁজে যা তাদের শরীরে মৃদু কম্পন বা ভাইব্রেশন তৈরি করে। এই ম্যাসাজারটির মৃদু ভাইব্রেশন তাদের সেই সেন্সরি চাহিদা খুব চমৎকারভাবে পূরণ করে।
মেল্টডাউন ও অস্থিরতা নিয়ন্ত্রণ: বাচ্চারা যখন কোনো কারণে অতিরিক্ত উত্তেজিত, কান্নাকাটি বা হাইপার হয়ে পড়ে, তখন তাদের পিঠে, হাতের তালুতে বা পায়ের নিচে এই ম্যাসাজারটি আলতো করে চেপে ধরলে ভাইব্রেশনের আরামদায়ক অনুভূতি তাদের দ্রুত শান্ত (Calm Down) করতে সাহায্য করে।
ডুয়াল পাওয়ার ও চাইল্ড-সেফ বডি: এটি একই সাথে ব্যাটারি (AAA) এবং ইউএসবি (USB Line) ক্যাবল দিয়ে চালানো যায়। কোনো ধারালো অংশ না থাকায় এবং খুবই হালকা ওজনের হওয়ায় বাচ্চারা খেলার ছলে নিজেরাও এটি খুব সহজে ব্যবহার করতে পারে।





Reviews
There are no reviews yet.